RSS

Multi Messenger

Dictionary.com/Word of the Day/subterfuge

Islamic Hijri Calendar - Glass Orb

দেশ গড়া



দেশ গড়া

ছোট্ট খোকা 
ডেকে বলে মাগো!
দেশটা এবার 
গড়তে হবে জাগ।

মা' বলেন
মুচকী হেসে,
বাঁচতে হবে
বীরের বেসে,
দেশ গড়ার 
শপথ নিয়ে
যারে আমার জান,
দেশ রক্ষার প্রয়োজনে
দিতে হবে প্রাণ।

নিরীহ এই দেশবাসী
দিশেহারা আজ,
হচ্ছে যারা দেশের নেতা
শোষন তাদের কাজ!

নেতারা আজ মহাব্যস্ত
আখের গোছাতে গিয়ে,
প্রজা মরছে অর্ধাহারে
রাজ রাণীর বিয়ে।

দেশপ্রেমীদের অভাবে
পরছে দেশে লাশ
রাজার বিরুদ্ধে বললে কিছু
ঢোকছে পিছে বাঁশ।

সন্ত্রাসীদের দাপটে
এটাই প্রমাণ হয়,
রাজার ক্ষমতা শেষ দিকে
পাকাপোক্ত রয়?

জানত লোকে রাজপরিবার
দেশের জন্য জীবন দিবার
সদা প্রস্তুত রয়,
আজ দেখি তার উল্টোদিকে
রাজপরিবার চলছে বেঁকে
হাতে নিছে শোষণ নীতি
ক্ষমতা হারাবার ভয়!
৯ টি মন্তব্য
Bidhubhushanবিধুভূষণ ভট্টাচার্য২৬ ডিসেম্বর ২০১১, ০১:২০
ছোট্ট খোকা
ডেকে বলে মাগো!
দেশটা এবার
গড়তে হবে জাগ।


সুন্দর বিষয় ভাবনা, ভাল লেগেছে শরীফ ভাই।

ছবিটা ম্যাচিং হয়নি মনে হয়েছে আমার কাছে।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৬ ডিসেম্বর ২০১১, ০১:৩৩
শোভেচ্ছা বিধুভূষণ ভাই। এখন তো আর বদলাবার সুযোগ নেই।
ShamimKhan001ঈগলদৃিষ্ট২৬ ডিসেম্বর ২০১১, ০২:১৭
ভাল লেগেছে।
শুভেচ্ছা।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৬ ডিসেম্বর ২০১১, ০৩:১৭
ঈগলদৃষ্টি ভাই কেও অনেক অনেক শোভেচ্ছা .....
nilbalokনীলবালক২৬ ডিসেম্বর ২০১১, ১১:০৫
 ছড়াটি পড়ে ভাল লাগলো। শুভেচ্ছা রইল শরিফ ভাই।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৬ ডিসেম্বর ২০১১, ১৬:৪৪
শুভেচ্ছা থাকলো আপনার জন্যও নীল বালক ভাই।
arafinমোঃ শামসুল আরেফিন২৬ ডিসেম্বর ২০১১, ১১:৫৭
দারূণ লাগলো ভাই।শুভকামনা।

দেশপ্রেমীদের অভাবে
পরছে দেশে লাশ
রাজার বিরুদ্ধে বললে কিছু
ঢোকছে পিছে বাঁশ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৬ ডিসেম্বর ২০১১, ১৬:৩৮
শুভকামনা আপনাকেও আরেফিন ভাই । ভালো থাকবেন সর্বদা ।
ronimmiমানিবুক২৬ ডিসেম্বর ২০১১, ১১:৫৮
আমার একটা সাইটের জন্য আন্তরিক পর্যালোচনা প্রয়োজন | 
*** এটি স্প্যাম না বা বিজ্ঞাপন না ***
আপনার সৎ মতামত ও পরামর্শ প্রয়োজন |

moneybook2u

0 comments

Posted in

Post a Comment

Powered by Blogger.